সিরাজগঞ্জ শাহজাদপুরে দুটি টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হল- উপজেলার হামলাকোলা উত্তরপাড়ার মৃত হাছেন আলীর ছেলে মোঃ আল আমিন সরকার(৩৮), বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার ছেলে মোঃ সাইদুল ইসলাম মদন(৩৮), বড় মহারাজপুর গ্রামের মোঃ ময়নাল হোসেনের ছেলে মোঃ হামিদুল ইসলাম(৩৪) ও নগরডালা গ্রামের শ্রী চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কুমার কর্মকার(৩৪)।
বুধবার(১৩নভেম্বর) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গতশনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়ায় পাঁচ ভাইয়ের বাড়িতে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন চুরির ঘটনায় শংকর পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির ও গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আল আমিন, সাইদুল ও হামিদুলকে আটক করে জিজ্ঞাসাবাদে তাহাদের হেফাজত হইতে বাদীর চুরি হওয়া দুইটি মোবাইল ফোন ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে থানা পুলিশ। এবং তাদের দেওয়া তথ্য মতে বাদীর চেরাইকৃত গহনা পৌর সদরের মনিরামপুর বাজারস্থ বসাক কমপ্লেক্সে অবস্থিত স্বর্ণলতা জুয়েলার্স এর মালিক পল্লব কুমার কর্মকারের নিকট হইতে চুরি যাওয়া ০৫ ভরি ০২ আনা স্বর্ণ এবং ০৩ ভরি ০৮ আনা রূপা উদ্ধার করা হয়। পরবর্তীতে আকটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
