করোনাকালিন কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে ন্যায্যমূল্যের চাউল ও আটা বিক্রয় কেন্দ্র থেকে একই ব্যক্তি বার বার নেওয়ার অভিযোগ উঠেছে।
এ চাউল ও আটা ক্রয় করতে আশা একাধিক ব্যক্তি এ অভিযোগ করেছে। গত ২৭ জুলাই মঙ্গলবার থেকে পৌর এলাকার ৪ স্থান থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৭ আগস্ট শনিবার পর্যন্ত চলবে। স্থান গুলি হল, দ্বারিয়াপুর বাজার,ফকরুল মেমোরিয়াল স্কুল,মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা চত্বর।
অভিযোগকারিরা জানান, রেশন কার্ড না থাকায় একই ব্যক্তি একাধিক বার চাউল-আটা নিচ্ছে। তারা আরো জানান,প্রতি কোজি চাউল ৩০ টাকা ও প্রতিকেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হওয়ায় গরীব ও অসহায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু একই ব্যক্তি বার বার নেওয়ায় তারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
মঙ্গলবার দ্বারিয়াপুর বাজারের ন্যায্যমূল্যের ক্রয় কেন্দ্র চাউল-আটা কিনতে ফুলমতি বেগম (৪০) জানান, ন্যায্য মূল্যের চাউল ও আটা কিনতে এসে প্রচন্ড ভীড়ের কারণে ২ ঘন্টা লাইনে দাড়িয়ে ছিলাম। এরপর চাউল-আটা কিনতে সক্ষম হয়েছি। তিনিসহ বেশ কয়েকজন অভিযোগ করেন,যাদের গায়ে জোড় আছে তারা ঠেলাঠেলি করে ন্যায্যমূল্যের চাউল-আটা ক্রয় করতে পারলেও প্রচন্ড ভীড়ের কারণে অনেককেই ফিরে যেতে হচ্ছে। অনেকে আবার এই ভীড়ের মধ্যেই একাধিক বার চাউল-আটা নিচ্ছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, বিদেশ থেকে আমদানি করা ভাল চাল ন্যায্য মূল্যে বিক্রি করায় চালের চাহিদা রয়েছে। একজন মহিলা বা পুরুষ ৫ কেজি আটা ও ৫ কোজি চাউল ন্যায্য মূল্যে একই সাথে কিনতে পারবেন। তিনি আরো বলেন, ন্যায্য মূল্যের চাউল ও আটা বিক্রির সময় বাড়ানোর বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হবে।
এ বিষয়ে দ্বারিয়াপুর বাজারের ন্যায্যমূল্যে চাউল-আটা বিক্রয় কেন্দ্রের ডিলার রইচ উদ্দিন বলেন, সুবিধা ভোগীদের জন্য কার্ডের প্রচলন করা হলে একই ব্যক্তি নিদ্দিষ্ট সময়ের মধ্যে একবারই পণ্য ( চাউল-আটা ) কিনতে পাবেন। তাই তিনি রেশন কার্ড সিসটেম চালুর জোর দাবী জানান।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
