বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বক্তব্য রাখছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বত্বাধীকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের জীবন ও কর্ম তুলে ধরে স্মরণ সভা, মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও তবারক বিতরণ। 

শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে শাহজাদপুর উপজেলা ও সরকারি কলেজ শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, যুগ্ম- সাধারন সম্পাদক আল আমিন হোসেন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর সরকারি কলেজ শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক, এমএ জাফর লিটন,কার্যকরী সদস্য হাসানুজ্জামান তুহিন, সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী লাভলু প্রমুখ। 

বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বত্বাধীকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের সফল কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বত্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধঢে দৈনিক জনকণ্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, যুগ্ম-সাধারন সম্পাদক মামুন রানা, রাসেল সরকার, জহরুল ইসলাম, শফিকুল ইসলাম পলাশ, মীর্জা হুমায়ুন, জাহিদ হাসান, পিএম পলাশ উপস্থিত ছিলেন । স্মরণসভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক আল আমিন হোসেন। 

প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্নার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...