আটক আব্দুল মালেক (৩৫) গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য
আটক আব্দুল মালেক (৩৫) গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৩৪ বছর বয়সী তিন সন্তানের জননীকে জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের দুগালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে সোমবার ভূক্তভোগী গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য আঃ মালেকসহ ২ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করেন। মামলা দ্বায়ের পর অভিযান চালিয়ে মেম্বারকে আটক করে থানা পুলিশ।
আব্দুল মালেক (৩৫) গালা ইউনিয়নের ২নং ইউপি সদস্য ও বর্নিয়া গ্রামের আবু বক্করের ছেলে এবং অপর আসামী ঐ গ্রামের মৃত আঃ সামাদের ছেলে জামাত আলী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গালা ইউনিয়নের ভেড়াকোলা পশ্চিমপাড়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী তিন সন্তানের জননী বর্নিয়া বাজার থেকে ডাক্তার দেখিয়ে অটো ভ্যানে করে বাড়ী ফেরার পথে আসামীদ্বয় যাত্রী বেশে উক্ত ভ্যানে উঠে দুগালী গ্রামের শেষ মাথায় ফাঁকা স্থানে চকের মধ্যে জোর পূর্বক ভ্যান হইতে টেনে হিচড়ে নামায়। এরপর ভুক্তভোগীকে জোর পূর্বক মাটিতে ফেলে মোঃ জামাত আলী হাত ও মুখ চেপে ধরে এবং মালেক মেম্বার ভূক্তোভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর আসামী ধর্ষণের চেষ্টা করিলে ভূক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে শাহজাদপুর থানার ওসি(তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, তিন সন্তানের জননীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী মামলা করেছেন। এরপরই প্রধান অভিযুক্তকে আটক করে মঙ্গলবার(১১ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
