মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার(২ জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বর্ণাঢ্য র‌্যালি ও  আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার বিপ্লব কুমার সরকার, ইউনিয়ন সমাজকর্মী মোতালেব, জুয়েল হোসেন, বাবুল আকতার, জহুরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের নিবন্ধনভূক্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজ কল্যাণ সদস্য ও শতাধিক বিভিন্ন ভাতাভোগী নারী-পুরুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সমাজসেবা যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে। এই সরকার জনগনের সেবক হয়ে কাজ করছে। বিধবা ভাতা প্রতিবন্ধি ভাতা স্বল্প সুদে হতদরিদ্রদের মাঝে ঋণ প্রদান করছে। পিছিয়ে পড়া অনাগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে সমাজসেবা দপ্তর।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।