বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ৭৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৩০নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা এর সভাপতিত্বে এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬৭ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা কৃষি সূত্রে জানা গেছে, ২০২১/২২ অর্থ বছরে উপজেলায় বিনামূল্যে ৫০০০ জন কৃষককে ২ কেজি করে হাইবিড ধানের বীজ এবং ২৪৫০ জন কৃষককে উফশী(বিধান-৮৯,৮১) ধানের ৫ বীজ ও সার ১০ কেজি ডিএম পি এবং ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। খাদ্যের কোনো ঘাটতি না হয় এজন্য সরকার কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্বুদ্ধ করছেন। তারই ধারাবাহিকতায় রবি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ হাজার ৪৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। 

উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...