সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শাহজাদপুর প্রেস ক্লাবের উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা বিধিবহির্ভূত ভাবে অন্য প্রকল্পে ব্যবহারের কথা বলে বরাদ্দকৃত টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে ইউএনও সাদিয়া আফরিন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে এদিন প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউএনও সাদিয়া আফরিনের ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেইসাথে আগামীকাল
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইউএনও সাদিয়া আফরিনের অপসারণ দাবী করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, ওমর ফারুক, কোরবান আলী লাভলু, আল আমিন হোসেন, মামুন রানা প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
