মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও  অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩ হাজার ২শ' ৪৫ টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: মোখলেছুর রহমান। 

এ সময় প্রশাসক মো: মোখলেছুর রহমান বলেন, হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩ হাজার ২শ' ৪৫ জন সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। আমার উপস্থিতিতে শতভাগ সুষ্ঠুভাবে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। 

এ সময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম, ইউপি সচিব মিলন চন্দ্র ঘোষ, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন, আমিরুল ইসলাম, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ ও ইউপি সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।