সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা গুচ্ছ গ্রামে মারামারির জের ধরে প্রতিপক্ষের বাড়ি - ঘরে লুটপাটের অভিযোগ উঠেছে। সরে জমিনে ঘুরে জানা যায়, গত শুক্রবার গুচ্ছ গ্রামের পশ্চিমের সড়কে ভ্যান আনা নেওয়াকে কেন্দ্র করে আশকার আলীর পুত্র রওশন আলীর সাথে পাশ্ববর্তী ওয়াহাবের ছেলে তাহেরের সাথে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় উভয়পক্ষের ৫ জন আহত হয়। এরপর রওশন বাড়ি ঘরে তালা দিয়ে চিকিৎসার জন্য বাইরে থাকার সুযোগে গতকাল সোমবার রাতে তার গেইটের তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে ঘরের ভিতর ব্যাপক লুটপাট করে।
এসময় কাপড়, নগদ অর্থ স্বর্ণলঙ্কারসহ দেড় লাখ টাকার মালামাল লট হয়। এ ব্যাপারে রওশন আলী বলেন, প্রতিপক্ষ ওয়াহাবের লোকজন লুটপাট করেছে। লুটপাটের বিষয়ে জানতে চাইলে ওয়াহাবের ভাই শামসুল জানান, কে বা কাহারা লুটপাট করেছে তা জানা নাই। লুটপাটের ঘটনায় শাহজাদপুর থানায় একটি লুটপাটের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
