শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আসন্ন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ মোল্লাকে বিজয়ী করতে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের চর আন্ধারমানিক স্লুইচগেট সংলগ্ন বাঁধে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে প্রকৌশলী মো: আল আমিন এমবিএ (ঢা:বি) এর আয়োজনে ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রূপবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ মোল্লা। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগ নেতা জানে আলম জানু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেড়া উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাকিব, আবুল কাশেম মেম্বার, জানে আলম জানু, কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গম অবহেলিত গ্রামাঞ্চলের খেটে খাওয়া মেহনতী জনমানুষের কল্যাণে সাব-মার্সিবল রাস্তা নির্মাণ, বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষায় শতশত কোটি টাকা ব্যায়ে বাঁধ নির্মাণ, নদী খনন, কৃষি,শিক্ষা, স্বাস্থ্যসহ সকল খাতের ব্যাপক উন্নয়ন করায় বর্তমানে পাল্টে গেছে এ অঞ্চলের গ্রামীণ জনপদের দৃশ্যপট। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার মাঝি আব্দুল মজিদ মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে রূপবাটি ইউনিয়নের সাধারণ জনগণের বিশ্বাস।’

উক্ত জনসভার আয়োজক ও সঞ্চালক প্রকৌশলী মো: আল আমিন এমবিএ (ঢা:বি) বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারী ও দলীয় আইন শৃংখ্যলা মেনে ঐক্যবদ্ধভাবে আমরা রূপবাটি ইউনিয়নবাসী সবাই বিপুল ভোটে নৌকার যোগ্য মাঝি আব্দুল মজিদ মোল্লাকে বিজয়ী করে তা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাআল্লাহ।’ 

জনসভা শেষে প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ৭/৮ ’শ এলাকাবাসী শপথ নেন। এদিন, সন্ধ্যায় নৌকার মাঝি আব্দুল মজিদ মোল্লাকে বিজয়ী করতে প্রকৌশলী মো: আল আমিন এমবিএ (ঢা:বি) এর বাড়িতে আরেকটি উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত জনসভা ও উঠোন বৈঠকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আমজনতা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...