শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ’-এর সমাপনী উপলক্ষ্যে চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ২০ মার্চ সকাল ১০ টায় শুরু হয়। এ প্রতিযোগিতা উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর গৌরবোজ্জ্বল রাজনৈতিক এবং সংগ্রামী জীবনের কথা এবং বাংলাদেশের অভ্যুদয়ে জাতিকে একটি রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে যুক্ত করার জন্য বঙ্গবন্ধু যে অনুপ্রেরণা জুগিয়েছেন তা তুলে ধরেন। এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমন্ডলে অবদান রাখতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

উক্ত প্রতিযোগিতা আন্তঃস্কুল (৮ম-১০ শ্রেণি), আন্তঃকলেজ (১১শ-১২শ শ্রেণি) ও আন্তঃবিভাগ (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়) পর্বে বিভক্ত। আন্তঃস্কুল পর্বে ‘নারীর ক্ষমতায়নই যৌতুক প্রতিরোধের মূল শক্তি’শীর্ষক বিষয়ে প্রথম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে পক্ষদলে বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় জয়ী হয়। পরবর্তীতে ‘স্মার্টফোন নতুন প্রজন্মের অভিশাপ নয়, আশীর্বাদ’ বিষয়ে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জয়ী হয়। ‘শিল্পায়ন কৃষিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে  শীর্ষক বিষয়ে পক্ষদলে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলে ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এছাড়াও ‘সামাজিক দৃষ্টিভঙ্গিই নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায় শীর্ষক বিষয়ে পক্ষদল রংধনু মডেল স্কুল ও বিপক্ষদল প্রভাকর বিদ্যানিকেতন অংশ নেয় এবং রংধনু মডেল স্কুল জয়লাভ করে। বিতর্ক প্রতিযোগিতাটি সার্বিক তত্ত্ববধান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা ও মডারেটর শারমিন সুলতানা। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন ড. তানভীর আহমেদ সিডনী, আরিফুল ইসলাম ও রিফাত-উর-রহমান। বিচারকমন্ডলীতে ছিলেন জাবেদ ইকবাল, নজরুল ইসলাম, পিংকি রানী দে, বিজন কুমার, আজিম উদ্দিন, মলিনা খাতুন, বরুণ চন্দ্র রয়, খাইরুন্নিসা ঝিলিক ও প্রশান্ত কুমার পোদ্দার। আগামী ২১ মার্চ কলেজ পর্যায় ও ২২ ও ২৩ মার্চ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...