সিরাজগঞ্জ শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন-১ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার(২৯সেপ্টম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর শাহ্ আজম।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম বলেন, জননেত্রী শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি তাঁর ক্যারিশমাটিক নেতৃত্বগুণে আজ বিশ্বনেতা হিসেবে পরিগণিত হয়েছেন। মানবতার কল্যাণে তাঁর ভূমিকা বিশ্বনন্দিত। আমরা তাঁর দীর্ঘায়ুও স্বাস্থ্য কামনা করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
