‘সত্যেরই হোক জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নববর্ষকে বরণ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। পহেলা বৈশাখকে বাঙালির সর্ববৃহৎ অসাম্প্রদায়িক উৎসব আখ্যা দিয়ে উপাচার্য বলেন, আমরা শপথ নিতে চাই, আমরা চলবো সামনের দিকে সুশিক্ষাকে উপজীব্য করে এবং যেখানে জেগে উঠবে সুন্দর, জাগবে নির্মল, জেগে উঠবে জড়ত্বজয়ী, আনন্দময়ী থাকবে সবসময় আমাদের সঙ্গে। তিনি সকল অন্যায়, অসত্য, দুঃখ-কষ্ট, গ্লানি এবং জরাজীর্ণতাকে পরিহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান। নববর্ষ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এরকম নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং তাকে আমন্ত্রণ জানানোয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. মোঃ ফখরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষর্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
