'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 'এ' ইউনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২টি ভেন্যুতে (ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি কলেজে) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৯০৪ জন ভর্তিচ্ছুর মধ্যে ৩৫০১ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮৯.৬৮ শতাংশ।
শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে ৩টায় আর্কিটেকচার বিভাগে ৫৮ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশ নেবেন।
ভর্তি পরীক্ষার্থীর সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, ছাত্র সংগঠন ও শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। নিজেস্ব ক্যাম্পাস বিহীন একটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ৩টি ইউনিটের (এ, বি, সি) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পল্লী বিদ্যুৎসহ সুশীল সমাজের প্রতিনিধি, শাহজাদপুরের লোকাল পিপলস এবং স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই নিঃস্বার্থ সহযোগিতা আগামী দিনগুলোতেও চলমান থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
