আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।
পারভেজ জেলার হাওর উপজেলা ইটনার রায়টুটী গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। বর্তমানে জেলা শহরের শোলাকিয়ার বনানী মোড়ে নুর ইসলামের বাড়িতে ভাড়ায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানা সূত্রে জানা গেছে, পারভেজ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ম্যুরাল ভাঙচুরের কথা স্বীকার করেছেন। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা জানতে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তবে যেখানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল নির্মাণ করা হয়েছে, সেখানে পারভেজের একটি অবৈধ টং দোকান ছিল। সেখানে মোটরসাইকেলের স্টিকার ও অন্যান্য সামগ্রী বিক্রি করতেন তিনি।
পরবর্তীতে নরসুন্দা নদী খননের সময় অবৈধ স্থাপনাটি ভেঙে দিয়েছিল প্রশাসন। পারভেজ যখন ম্যুরালটি ভাঙছিলেন, তখন সদর উপজেলা সগড়া বিশ্বরোডের বাসিন্দা রাজমিস্ত্রি নয়ন মিয়া ঘটনাটি দেখতে পান। তার বিবরণ অনুযায়ী পারভেজের স্বীকারোক্তির মিলও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে জেলা শহরের আখড়া বাজার ব্রিজের পাশে নরসুন্দা নদী সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে ম্যুরালটিতে ভাঙচুর চালানো হয়। পরে এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ মডেল থানায় পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
ম্যুরাল ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আন্তর্জাতিক
অবশেষে যুক্তরাষ্ট্রের সেই তিন পুলিশ কর্মকর্তা জেলে
