বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত ৫ জনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১টি বাল্কহেড ও ৪টি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।  

সোমবার (১২) সকাল ৯টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের ওসমান মন্ডলের ছেলে সুমন মিয়া (৩২), আব্দুর রশিদের ছেলে বুলবুল সেখ (২৫), আনছার আলীর ছেলে সোহাগ মন্ডল (১৯) ও ভাঙ্গারছেউ গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৫) ও সারিয়াকান্দি উপজেলার চর মাঝিড়া গ্রামের আকবর ব্যাপারীর ছেলে ফজলুল বারী (৩৫)। এদের মধ্যে সুমন মিয়া বালু ব্যবসায়ী এবং অন্যরা বালু উত্তোলন কাজের শ্রমিক।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, যমুনা নদীর বৈশাখী চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে খননযন্ত্র দিয়ে অবৈভভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে চর এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে চরবাসির আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়। এর প্রতিকার চেয়ে ৪ সেপ্টেম্বর স্থানীয়দের পক্ষে বৈশাখী গ্রামের হারুন অর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।   

ওই অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে বালু উত্তোলনকালে খননযন্ত্র সহ ৫ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দিয়েছে। অভিযানে নেতৃত্ব ও অভিযানকালে দণ্ডদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।

ধুনট থানার এসআই রুহুল আমীন বলেন, ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত আসামীদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...