শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল ওয়াহাব (৬৫) নামে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়ায় তাকে দেখতে আসেননি সন্তানরা। মরদেহ দাফন তো দূরের কথা করোনার ভয়ে কাছেও আসেননি প্রতিবেশীরা। অবশেষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আব্দুল ওয়াহাবের মরদেহ দাফন করেছেন।   

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মারা যান আব্দুল ওয়াহাব।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জুলাই) আব্দুল ওয়াহাবের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাড়িতে জায়গা না দিয়ে তাকে তাড়িয়ে দেন ছেলে মো. ভদু ও মেয়ে শিউলি খাতুন। করোনা পজিটিভ হয়ে বোনের বাড়িতে আশ্রয় নেন আব্দুল ওয়াহাব। 

এর দুই দিন পর শুক্রবার সকালে মারা যান বৃদ্ধ আব্দুল ওয়াহাব। মারা যাওয়ার পর বোনের বাড়িতে মরদেহ পড়ে থাকলেও ছেলে-মেয়ে, প্রতিবেশী কেউ দেখতে বা লাশ দাফনে এগিয়ে আসেনি। খবর পেয়ে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংগঠন নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সদস্যরা। 

নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি শাকিল রেজা বলেন, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করি। পরে নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সদস্যরা নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া সুরক্ষা পোশাক পরে কাফন-দাফনের ব্যবস্থা করেন। বিকেল ৫টা ৪৫ মিনিটে পুলিশের উপস্থিতিতে উপজেলার মোমিনপাড়া গোরস্থানে মরদেহ দাফন করা হয়। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...