শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ছোট পর্দার অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। প্রায় দুই মাস আইসিইউতে ছিলেন তিনি। আজ ২৪ অক্টোবর বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কাল ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাই টেলিভিশন প্রযোজক ম হামিদ।

ম হামিদ বলেন, ‘প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, কোভিড–পরবর্তী জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থা ভালো না। তখন থেকেই তাঁকে আইসিইউতে রাখতে হয়। কিন্তু তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষ দিকে তিনি খেতে পারতেন না, কথাও বলতে পারতেন না। তাঁর চিকিৎসায় বেশ কয়েকবার মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না।’

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এই অভিনেতা সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। এই মাসের প্রথম দিকে তাঁর ভাতিজি অভিনেত্রী তনিমা হামিদ জানান, ‘প্রথম দিকে চাচা-চাচি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করেই চাচার শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসের বড় অংশ সংক্রমিত হয়েছিল। আইসিইউতে রাখার পর গত মাসের শেষ দিকে তাঁর কোভিড নেগেটিভ আসে। এখন করোনা-পরবর্তী জটিলতার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। একটি মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।’ গত সপ্তাহে কথা হলে এই অভিনেত্রী জানান, তাঁর চাচার শারীরিক অবস্থা ভালো নয়।

মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। মাহমুদ সাজ্জাদ স্ত্রী এবং উবল ও অঞ্জন নামের দুই ছেলে রেখে গেছেন।

সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...