সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর সদরের কামারপাড়া এলাকার পোশাক কারখানার নারী পোশাক শ্রমিক গণধর্ষণের অভিযোগে পুলিশ বুধবার রাতে ৩ যুবককে গ্রেপ্তার করেছে।
এরা হল, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনরিনা গ্রামের জহুরুল প্রামানিকে ছেলে শাহদাত হোসাইন (২৮), মুবারক সরকারের ছেলে ফারুক আহমেদ(২৯) ও বেলায়েত প্রামানিকের ছেলে বরাত আলী বাবু (২৮)। তথ্য প্রযুক্তির সাহায্যে বেলকুচি থানা পুলিশ শাহজাদপুর উপজেলার চরনরিনা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বেলকুচি থানা ওসি (তদন্ত) নূরে আলম জানান, গত ১৩ আগষ্ট বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লার ভাড়াটিয়া ও প‚র্বাণী ফ্যাসন নামের পোশাক কারখানার ওই নারী পোশাক শ্রমিককে প্রেমের ফাঁদে ফেলে বিশাল নামে এক যুবক উল্লাপাড়া এলাকায় নিয়ে যায়। এরপর চলনবিলে নৌকা নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর সন্ধ্যা রাতে ওই নারীকে বিশালসহ তার তিন বন্ধু ও আরো দুইজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। রাতভর ধর্ষণ শেষে পরের দিন ১৪ আগষ্ট সকালে একটি নৌকায় করে তাকে ফেরত পাঠিয়ে দেয়।
পরে স্থানীয়দের সহযোগীতায় বেলকুচি আসে ওই নারী হাসপাতালে ভর্তি হয় ও ওই রাতেই বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ অভিযোগের ভিত্তিতে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান,পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
শাহজাদপুর
গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ- মন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর...
