মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পাঁচ ছয় মাস ধরে বেওয়ারিশ পা ভাঙ্গা অসুস্থ ঘোড়াটি খুড়িয়ে খুড়িয়ে ঘোরাফেরা করছিল সিরাজগঞ্জ জেলার  কামারখন্দ উপজেলার  কোনাবাড়ী মহাসড়ক এলাকায়। অনেকেই দেখেছিলেন অসুস্থ ঘোড়াটিকে। তবে কেউ সেটিকে খাবার বা তার কাছে যান নাই। 

অসুস্থ ঘোড়া নিয়ে টুক্কু মোক্তার  "আমাদের সিরাজগঞ্জ"  ফেসবুক গ্রুপে লাইভ পোস্ট করেন। বিষয়টি  নজরে পড়ে দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাসের৷  সেটিকে উদ্ধার করে নিয়েছে  বন্যপ্রাণী  নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন

দি বার্ড সেফটি হাউজ এর টিম ।আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে সেখান থেকে ঘোড়াটি পিক আপ গাড়ি যোগে  নিয়ে যাওয়া হয়েছে। 

স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান,আমরা ওখানে গিয়ে দেখি  অসুস্থ ঘোড়া হাইওয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে আছে । ঘোড়াটির পা ভাঙ্গা খুরিয়ে খুরিয়ে হাটে। ঘোড়াটির শরীরের নানা জায়গায় ক্ষতচিহ্ন। 

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আরো জানা যায়, অসুস্থ ঘোড়াটির কোনও মালিক নেই। কয়েক মাস  ধরে রাস্তায় রাস্তায় ঘোড়াটি ঘুরে বেড়াচ্ছে। ঠিক মতো খেতে পাচ্ছে না ঘোড়াটি। ঘোড়াটি রীতিমতো অসুস্থ হয়ে ধুঁকছিল। আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করেও সেটির মালিককে খোঁজ পাইনি। ওর পায়ে চোট দেখে বুঝতে পেরেছি বেওয়ারিশ ঘোড়াটিকে কেউ মারধরও করেছে। 

তবে ঘোড়াটির উদ্ধার করে খাবার ও পানি দেওয়া হচ্ছে, আগামীকাল থেকে চিকিৎসা শুরু হবে ইনশাআল্লাহ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং

আন্তর্জাতিক

ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং

ভারত-চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বেইজিংয়ের সমরসজ্জা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে চীনা বাহিনী এরইমধ্যে নতুন করে ১১...