শাহজাদপুর (সিরাজগঞ্জ): শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর গ্রামে একটি চালতা গাছে ফোঁটা ফুল।
শাহজাদপুর (সিরাজগঞ্জ): শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর গ্রামে একটি চালতা গাছে ফোঁটা ফুল।
কালের আবর্তে সময়ের পরিধিতে অপরূপ দৃষ্টিনন্দন ফুল ও বহুবিধ ঔসধিগুণসম্পন্ন বিষ্ময়কর ফুল ও ফল ‘চালতা’ বিলুপ্তির পথে! চালতা ফুলের বিকাশ ও পরিপূর্ণতা বড়ই বৈচিত্রময়। একটি পরিপূর্ণ প্রস্ফুটিত চালতা ফুল কতটা সৌন্দর্যময় তা স্বচোখে না দেখলে বোঝারই উপায় নেই ! চালতা ফল বহুবিধ ঔসধিগুণসম্পন্ন হলেও মূলত এর আচার দেশের নারীদের জন্য লাভনীয় ও মুখরোচক খাবার হিসাবে ব্যাপক সমাদৃত । যথাযথ উদ্যোগের অভাবে দিনে দিনে আবহমান গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে এ গাছটি।
জানা গেছে, একটি চালতা গাছে বছরে একবারই ফল ধরে। প্রতিটি চালতা ফল স্বাভাবিকভাবে ২৫০ গ্রাম থেকে প্রায় ৫০০ গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। চালতা গাছে প্রথমে ফল ধরে। ফলের আকার যখন ডিমের আকৃতি ধারণ করে তখন ওই ফলের মধ্য থেকে অপরূপ, বাহারী, বিরল ধরনের ফুল ফোটে। চালতার ফুল সাধারণত রাতের আঁধারে ফোঁটে । এ গাছে ফুল ফোটার একদিনের মধ্যেই ফুলের পাপড়ি নিস্তেজ হয়ে ঝরে পড়ে। একদিনের মধ্যেই পরিপূর্ণ প্রস্ফুটিত একটি ফুল ফুঁটে তা ঝরে ফলের জন্ম দেয়। এ সময় মধু সংগ্রহের জন্য মৌমাছির আনাগোনা ঘটে। মৌমাছিরা চালতার ফুল থেকে মধু আহরণ করতে গিয়ে এক ফুল থেকে অন্য ফুলে বসে। আর এবাবেই এভাবেই চালতা ফলের পরাগায়ন ঘটে। অতীতে দেশের বিভিন্ন স্থানে বিষ্ময়কর ও বহুবিধ ঔসধি গুনসম্পন্ন এ চালতা ফুল ও ফল দেখা গেলেও কালক্রমে তা হারিয়ে যাচ্ছে দেশপট থেকে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
