রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রয়াত হাসিবুর রহমান স্বপনের সিরাজগঞ্জ সদরের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকায় নির্মিত দুটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে ওই দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় মিছিলকারীরা। এ সময় তারা শ্লোগান দেয়, ‘আওয়ামী লীগের আস্তানা সয়দাবাদে হবে না’, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও এমপি প্রয়াত আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পরিবারের এক সদস্য বলেন, “প্রয়াত এমপি স্বপনের সয়দাবাদ পুনর্বাসন এলাকার তিনটি প্লটে বাসা রয়েছে। যার মধ্যে একটি একতলা ও একটি দোতলা পাঁকা বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।”

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর মারা যান হাসিবুর রহমান স্বপন। এর আগে এসব বাড়ি মেয়েদের নামে লিখে দিয়েছেন তিনি। যা ভাড়া দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা থেকে এসব বাড়ির দূরত্ব মাত্র ৫০০ মিটার। অথচ পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থানার পাশে হলেও এলাকাটি সদর থানার আওতাধীন। এ বিষয়ে সদর থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।

বিকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে কেউ কোনো অভিযোগ করেননি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।”

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...