রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের পোরজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আহম্মেদ এর বিরুদ্ধে। কিন্তু সহকারী শিক্ষক ঠিকই জুতা পায়ে দিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। এ বিষয়ে কথা বলতে নারাজ সহকারী শিক্ষকগন। তারা এব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন প্রতিবেদককে। সরজমিনে গিয়েও দেখামেলে এমনি চিত্র। 

দেখা যায়, বিদ্যালয়ে চলছে ক্লাস কিন্তু কোন কমলমতি শিশুদের পায়ে নেই জুতা। কিন্তু সহকারি শিক্ষকগণ জুতা পরেই ক্লাস নিচ্ছেন বাচ্চাদের। প্রতিবেদক এর সাথে কথা হয় ৩য় শ্রেণীর কমলমতি শিক্ষার্থী সাকিব, ৪র্থ শ্রেণীর বলরাম সুত্রধর, সানজিদা এবং সুমন এর সাথে। তোমরা খালি পায়ে ক্লাসে কেন এসেছো জিজ্ঞাসা করা হলে তারা চুপ করে থাকে কিন্তু তখন তাদের চোখে মুখে দেখা যায় একধরনের ভয়ের ছাপ। ভয়ে ভয়ে বলে আমরা প্রথম থেকেই খালি পায়ে ক্লাস করি। 

বিদ্যালয়ে চলছে ক্লাস কোন শিশুদের পায়ে নেই জুতা। কিন্তু সহকারি শিক্ষক জুতা পরেই ক্লাস নিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষক নিজস্ব নিয়মেই বিদ্যালয় পরিচালনা করেন তাই কমলমতি শিশুদের জুতা পরে ক্লাসে ঢুকতে দেয় না। খালি পায়ে থাকলে যদি শিশুদের কোন অসুখ বিসুখ হয় তার দায়ভার কে নিবে এমন প্রশ্নের উত্তর ছিল না প্রতিবেদকের কাছে।

জুতা পরে শিশুদের ক্লাসরুমে ঢুকতে দেন না কেন এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক রাশেদ আহম্মেদ বলেন পরিবেশ নষ্ট হয় তাই বাচ্চাদের বাহিরে জুতা খুলে ক্লাস করতে বলেছি। কিন্তু আপনার সহকারি শিক্ষকগণতো জুতা পায়ে দিয়ে ক্লাস নিচ্ছে তখন পরিবেশ নষ্ট হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদত্তর দেননি। খালি পায়ে থাকার কারনে এই কমলমতি শিশুদের যদি কোন অসুখ-বিসুখ হয় তাহলে এর দায়ভার কে নিবে প্রতিবেদকের এমন প্রশ্ন তিনি উত্তর না দিয়ে এড়িয়ে যান।

এ বিষয়ে উপজেলা উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আমাদের এমন কোন নির্দেশ নেই যে খালি পায়ে ক্লাসে প্রবেশ করতে হবে। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করাবো।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, আগামীদিনে যেন এমন না হয় সে বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...