শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পাবনার নগরবাড়ি-পাবনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ সিএনজি চালক নিহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় মাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, পাবনা-নগরবাড়ী সড়কের দ্বাড়িয়াপুর নামকস্থানে শনিবার ৪টার দিকে সিএনজি ও ইজ্ঞিল চালিত করিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান কাশিনাথপুরমুখী সিএনজি ও পাবনা মুখী করিমনের মধ্যে সংঘর্ষে সিএনজি ধুমড়ে মুচরে যায়। এসময় সিএনজিতে থাকা একই পরিবারের মা ও দুই মেয়ের মধ্যে দুই মাস বয়সি আয়শা খাতুন ও অজ্ঞাত সিএনজি চালক (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত সিনথিয়া (৭) ও মা বিলকিসকে হাসপাতালে নেবার পথে সিনথিয়া মারা যায়। নিহত আয়শা ও সিনথিয়ার বাড়ি সুজানগরের আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। তার বাবার নাম সবুজ হোসেন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাশেম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...