শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

করোনার কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন রত্নাগর্ভা মা, বিশিষ্ট শিক্ষাবিদ মযহারুল ইসলামের সহধর্মিণী নূর জাহান মযহার। শনিবার (৩১ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নূরজাহান মযহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ফোকলোরবিদ ও প্রাবন্ধিক প্রফেসর মযহারুল ইসলামের সহধর্মিণী এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের দুই বারের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সপ্তম কংগ্রেসের আহ্বায়ক চয়ন ইসলাম ও বিশিষ্ট শিল্পপতি শোভন ইসলাম এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতার মা।

চয়ন ইসলাম বলেন, আম্মা কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থা আরও খারাপ হলে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

তিনি আরও বলেন, আম্মার মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আনা হচ্ছে। বিকেল ৩টায় নূরজাহান স্কুল মাঠে প্রথম জানাজা নামাজ ও বাদ আসর শান্তিপুর নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে আমাদের পারিবারিক কবরস্থানে আব্বার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...