বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা জানানো হয় ১২ হাজার ১৪৮ জন। আর গত রোববার দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬২৭টি সক্রিয় ল্যাবে ২৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে ৮ হাজার ৪৮৯টি। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ। যেখানে গতকাল ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৪৮টি করোনাভাইরাস পজিটিভ আসার তথ্য জানানো হয়। সে হিসাবে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৯৬ শতাংশ। এর আগের দিন এ হার জানানো হয়েছিল ২৭ দশমিক ২৩ শতাংশ।

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এক দিনে মারা গেছেন ৮২ জন। আর খুলনা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহীতে ২০ জন, বরিশালে ৫ জন, সিলেটে ২ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

একদিনে করোনায় মৃত ১৮৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৪৭, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাসায় মারা গেছেন ১২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১২৫ জন, আর নারী ৭৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২০৩ জনের মধ্যে ৯১-১০০ বছর বয়সী ১ জন, ৮১-৯০ বছর বয়সী ১৫ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৫১ জন, ৫১–৬০ বছর বয়সী ৫৮ জন, ৪১–৫০ বছর বয়সী ২৫ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১২ জন, ২১–৩০ বছর বয়সী ৫ জন এবং ১১–২০ বছর বয়সী ২ জন মারা গেছেন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৮২০ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...