লতার বিয়ের ছবি
লতার বিয়ের ছবি
লতা আর পাতা দুই বোন। খুব অল্প বয়সে তাদের বাবা মারা যান। তার কিছুদিন পর তাদের মা দ্বিতীয় বিয়ে করে অন্যের সংসারে চলে যান। সেই থেকে এতিম দুই বোনের লালন পালন ও দেখভাল করে আসছেন তাদের দাদা সোলায়মান ফকির। লতা আর পাতা তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া মুকন্দ গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে।
সোমবার (৫ জুলাই) লতাকে বিয়ে করেন একই গ্রামের অটোচালক শরীফুল ইসলাম। এ বিয়েকে ‘মানবিক বিয়ে’ উল্লেখ করেন এলাকাবাসী।
লতা ও পাতার দাদা সোলায়মান ফকির বলেন, তাদের দুই বোনকে বহু কষ্টে বড় করেছেন তিনি। কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারছিলেন না। সোমবার সন্ধায় লতাকে একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে অটোচালক শরীফুল ইসলাম বিয়ে করেন।
লতা, পাতা দুজনকেই দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন মাগুড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সাকাওয়াত হোসেনের ছেলে ও দলিল লেখক ফেরদৌস হোসেন ওরফে বাচ্চু। তিনি বলেন, লতা ও পাতা সহায় সম্বলহীন দু’বোন। সরকারের দেওয়া একটি ঘরে তারা বসবাস করেন। মানবিক দিক থেকে তাদের বিয়েতে সহায়তা করেছেন মাত্র। দু’বছর আগে তিনি লতার বোন পাতারও বিয়ে দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
