মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
খরতাপে রোদ থেকে শিশুসন্তানকে বাঁচাতে নিজের ওড়না দিয়ে তাকে ঢেকে রেখেছেন মা। সোনাডাঙ্গা বৌ বাজার, খুলনা শহর, ২৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
আজ রোববার সকালে আবহাওয়াবিদ  হাফিজুর রহমান এমন সতর্কতার কথা জানান। এবার ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

গতকাল শনিবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র তাপপ্রবাহ। আজও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।

অন্যদিকে দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে আজ। ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।



আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যেখানে বৃষ্টি হবে সেখানে তাপপ্রবাহ প্রশমিত হবে। তা ছাড়া সিলেটে তাপপ্রবাহ নাই। চট্টগ্রামের সব জায়গায়ও তাপপ্রবাহ নাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও চট্টগ্রামের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্য অঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা ক্ষীণ।’

https://www.prothomalo.com/bangladesh/environment/1oo6q9vb8s

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!