সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাজার হাজার কর্মজীবি মানুষ পরিবহণ সংকটে গত দু‘দিন ধরে উপজেলার মনাকষা, কৈজুরি, জগতলা, পাচিল ও জামিরতা ঘাট থেকে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় ও পাচিল ও জামিরতা থেকে গরু ও পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ছুটছে চাকরি বাচানোর তাগিদে। এ সুয়োগ কাজে লাগিয়ে নৌকার মাঝিরা ২০০টাকার ভাড়া ৫০০টাকা করে নিচ্ছে। তারপরেও কর্মজীবি মানুষ নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ছুটছে।
এ বিষয়ে পাচিল গ্রামের হৃদয় হোসেন জানান, বাসের টিকিট পাইনি। ট্রাকে ভাড়া বেশি তাই ঝুকি নিয়েই নৌকায় কর্মস্থলে ছুটছি। এ বিষয়ে জগতলা গ্রামের আমিরুল ইসলাম বলেন, মা বাবা আর ছোট ভাই বোনদের নিয়ে আমাদের সংসার। আমি কাজে যেতে না পারলে সবার আহার বন্ধ হয়ে যাবে। ওই গ্রামের পারভীন আক্তার জানান, আমার সংসারের উপার্জনক্ষম ব্যক্তি আমি না গেলে চাকরি হারাতে হবে। ফলে পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে। তাই ঝুকি জেনেও নৌকায় কর্মস্থলে যাচ্ছি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, যমুনার চর এলাকার হতদরিদ্র কর্মজীবিরা নৌপথে নৌকায় কম খরচে কর্মস্থলে যাচ্ছে। যাতে পথে কোন দূর্ঘটনা না ঘটে সে জন্য নৌকার মাঝি-মাল্লাদের কঠোর ভাবে শতর্ক করে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
