বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আসরের গ্রুপিং চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথম রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।

১৭ অক্টোবর শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, মূল পর্ব আরব আমিরাতে

সুপার টুয়েলভের খেলার আগে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। সেই রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৮টি দল। বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্য থেকে শ্রীলঙ্কাকে খেলতে হবে প্রথম রাউন্ডে।

‘এ’ দলে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সাথে আছে শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল উঠবে সুপার টুয়েলভে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘বি’ গ্রুপেরও চ্যাম্পিয়ন ও রানার-আপ দল সুপার টুয়েলভে উঠবে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও গ্রুপ-২ এ রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ দল।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং

প্রথম রাউন্ড

গ্রুপ ‘এ’ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া

গ্রিপ ‘বি’ : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান

সুপার টুয়েলভ

গ্রুপ-১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ‘অ্যা’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ

গ্রুপ-২ :  ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার-আপ

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...