শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫ নং গালা ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার পুনরায় মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া বাজারে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

আল ইমরান রতনের সঞ্চালনায় ইউপি সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, আব্দুল মালেক, জামাত আলী, আল ইমরান, শওকাত আলী, তাহাজ আলী প্রমুখ। এসময় ইউপি সদস্য আব্দুল খালেক, বিশা সরকার ও বীর বাহাদুর থাপা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল বাতেন বলেন, আমি চেয়ারম্যান হিসেবে গালা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি। আমি কোন দুর্নীতি করিনি, চেয়ারম্যান হিসেবে জনগনের সেবা করেছি। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন। যোগ্য প্রার্থী হিসেবে দল আমাকে মনোনয়ন দিবে উল্লেখ করে বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই। শেষ বয়সে গালা ইউনিয়নের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে চাই।

এসময় তিনি স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিভিন্ন বিষয় উল্লেখ করেন এবং দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা আলোচনা করেন।

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আগামী ২ নভেম্বর জাতীয় সংসদের শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের সবাই দলমত নির্বিশেষে প্রখ্যাত শিক্ষাবীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মযহারুল ইসলামের কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে শাহজাদপুরের উন্নয়নে ভুমিকা রাখবেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...