শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাতের আঁধারে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, মণিরামপুর বাজার ও দিলরুবা বাসষ্ট্যান্ডে থাকা অসহায় বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন শাহজাদপুর আসনের এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। রবিবার মধ্যরাতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

বাসষ্ট্যান্ডে থাকা অসহায় বয়স্ক মানুষের সাথে আলাপকালে তারা বলেন, গত দুই দিন হলো নিম্নচাপের কারনে বৃষ্টি হচ্ছে একারনে আমরা কাজ করতে পারছিনা এছাড়া শীতও বেশি পড়েছে। এই বৃষ্টির মধ্যও রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় এমপি মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল করবেন। তারা আরো বলেন, এর আগে কোন এমপি এইভাবে রাতের আঁধারে খুঁজে খুঁজে অসহায় বয়স্ক ও কর্মজীবী মানুষের পাশে দাড়াননি। এমপি যে কম্বল দিয়ে গেলেন, তা আমরা কোনদিন ভুলব না।

এসময় প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি রাতের আঁধারে বয়স্ক মানুষদের ডেকে ডেকে বলেন আমাকে চিনতে পেরেছেন, আমি আপনাদের এমপি, আমি আপনাদের সেবা করতে এসেছি। আপনাদের জন্য এই কম্বল বিতরন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদ উল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, মনিরুল গণি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, আব্দুস সোবাহান, আশিক আহমেদ, শাকিল প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...