করোনাভাইরাস মোকাবিলায় অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
শনিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর আল হেরা কমিউনিটি সেন্টারে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তাপস। তিনি ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জেলা পর্যায়েও করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে সরকার সারা দেশের মানুষের জন্য খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে।
মেয়র তাপস বলেন, করোনাকালীন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে অসহায়দের সাহায্য-সহায়তা প্রদান করা হচ্ছে। সামনেও সরকারের সাহায্য-সহায়তা অব্যাহত থাকবে।
কামরাঙ্গীরচরের উন্নয়ন ও বর্তমান পরিস্থিতিসহ যে কোনো দুর্যোগে সবসময় এ এলাকার জনগণের পাশে থাকবেন বলেও জানান তিনি।
সম্পর্কিত সংবাদ
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আন্তর্জাতিক
অবশেষে যুক্তরাষ্ট্রের সেই তিন পুলিশ কর্মকর্তা জেলে
