রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার (১৯ জুলাই) রাতে তিনি কভিড পজিটিভ শনাক্ত হন বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানান তাঁর ভাই সাবেক এমপি চয়ন ইসলাম।

আজ রবিবার দুপুর পৌনে ১২টায় যুবলীগের সপ্তম কংগ্রেসের সাবেক আহ্বায়ক চয়ন ইসলাম তার নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার বড় বোন মেরিনা জাহান কবিতা কভিড পজিটিভ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিছুক্ষণ আগে ফোন করে কবিতা আপার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সবাই কবিতার রোগমুক্তির জন্য দোয়া করবেন।'

জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মেরিনা জাহান কবিতাকে প্রধানমন্দ্রী শেখ হাসিনা ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর ফোনে তিনি আপ্লুত হন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেরিনা জাহান কবিতা ডাক্তারের পরামর্শে বর্তমানে ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন।  দুদিন ধরে শরীরে জ্বর ও ঠাণ্ডা অনুভব করলে তিনি করোনা টেস্ট করান এবং ফলাফল পজিটিভ আসে।

প্রফেসর মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ড. মাযহারুল ইসলামের কন্যা। রাজনীতিতে নামার আগে তিনি সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁর সুস্থতার জন্য তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।

সুত্রঃ কালের কণ্ঠ

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...