শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

 সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুরে অবস্থিত কবির জমিদারি তদারকির কাছারি বাড়ি অঙ্গণে ৮মে ২৫শে বৈশাখ  থেকে ৩ দিনব্যাপী জমকালো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে দেশের জাতীয় পর্যায়ের শিল্পীসহ সিরাজগঞ্জ ও শাহজাদপুরের টেলিভিশন ও বেতার শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া এ অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি, কবিতালেখ্য, গীতিনৃত্যনাট্য, নাটক পরিবেশন ও প্রবন্ধ আলোচনা রয়েছে। প্রবন্ধ আলোচনায় অংশ নিবেন দেশের বরেণ্য কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবিরা। সংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানমালার প্রথমদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।

এ অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র কাছারিবাড়ি অঙ্গণে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার মাধ্যমে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ইতোমধ্যেই কবি ভক্ত ও অনুরাগিদের পদচারণায় মুখোর হয়ে উঠেছে কাছারিবাড়ি অঙ্গণ। এ অনুষ্ঠানের সার্বিক দায়ীত্বে রয়েছেন শাহজাদপুর উপজেলা প্রশাসন।

এ বিষয়ে শাহজাদপুরের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কাজী শওকত বলেন, দেশ ও বিদেশের জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে এবারের অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশাকরি এবারের অনুষ্ঠান আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠবে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে ৩ দিনব্যাপী জমকালো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে দেশের জাতীয় পর্যায়ের শিল্পীসহ সিরাজগঞ্জ ও শাহজাদপুরের টেলিভিশন ও বেতার শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া এ অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি, কবিতালেখ্য, গীতিনৃত্যনাট্য, নাটক পরিবেশন ও প্রবন্ধ আলোচনা রয়েছে। প্রবন্ধ আলোচনায় অংশ নিবেন দেশের বরেণ্য কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবিরা। তিনি আরও বলেন, অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য র‌্যাব,পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যেই দেশ ও দেশের বাইরে থেকে অতিথি, শিল্পী, কলাকৈৗশলী ও রবীন্দ্র ভক্তরা শাহজাদপুরে আগমণ করেছেন। ফলে তাদের পদচারণায় অনুষ্ঠানস্থল উৎসবমুখোর হয়ে উঠেছে। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...