কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি আমাদের সাহিত্যকে এত সমৃদ্ধ করেছে যে বিশ্ব দরবারে আমাদের ভিন্ন পরিচয় এনে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী যে টার্গেট নিয়েছেন তা বাস্তবায়নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী, সৃষ্টিসম্ভার আমাদের প্রেরণা দেবে। সে প্রেরণায় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বঙ্গবন্ধু’র স্বপ্ন ‘সোনার বাংলা’ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো-কবিগুরুর শাহজাদপুরের কাছাড়িবাড়ি এসে সেটাই জানান দিচ্ছি।’
গতকাল শুক্রবার ( ১৫ অক্টেবর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ সময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পাহাড়, নদী, খাল, বিল, সমুদ্র, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতত্ব, পুরাকীর্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তাদের জীবন মান, সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। তাহলে আরও বেশি বেশি পর্যটক আসবে। এ লক্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়, বাংলাদেশ ট্রুরিজম বোর্ড এবং পর্যটন কর্পোরেশন কাজ করে যাচ্ছে। শাহজাদপুরে কবিগুরুর স্মৃতিবিজড়িত ছোটনদীসহ সকল স্মৃতি সংরক্ষণে ও শাহজাদপুরকে অচিরেই পর্যটন শহর হিসেবে গড়তে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।’
এদিন বিকেলে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়িবাড়ি প্রাঙ্গণে পৌঁছালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। কবিগুরুর কাছারিবাড়ি পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, ইউএনও শাহ মো. শামসুজ্জোহা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, ওসি শাহিদ মাহমুদ খানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে শাহজাদপুর ত্যাগ করেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
