মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে চাইলে লাগবে পূর্ণ করোনা টিকার সনদ। আগামী ৯ আগস্ট থেকে টিকাপ্রাপ্তদের ওমরাহ করার আবেদন গ্রহণ করা হবে।

রোববার (৮ আগস্ট) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বিদেশি ওমরাহ আবেদনকারীদের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে।

২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় সরকার, তবে শর্ত দেওয়া হয়- ওমরাহ ও হজ পালনের সময় যাত্রীদের অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রবেশ-নিষেধের তালিকায় যেসব দেশের নাম আছে সেখান থেকে আসা টিকা নেওয়া ভ্রমণকারীদের সৌদিতে উপস্থিত হওয়ার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি বছর ১ মোহররম বা ১০ আগস্ট থেকে বাইরের দেশসমূহের মুসল্লিরা ওমরাহ পালনে প্রবেশ করতে পারবেন সৌদিতে। তবে ১৮ বছর বা তার ঊর্ধ্ববয়সীরাই কেবল প্রবেশের অনুমতি পাবেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং

আন্তর্জাতিক

ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং

ভারত-চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বেইজিংয়ের সমরসজ্জা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে চীনা বাহিনী এরইমধ্যে নতুন করে ১১...