রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ গত সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রেজিষ্ট্রেশনবিহীন ৩০টি মটর সাইকেল আটক করে পরে আরোহীদের জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেল ও ৩ জন আরোহী নিয়ে মোটরসাইকেল চালনার অভিযোগে এদের আটক করে জরিমানা আদায় করা হয়। এদিকে, মোটর সাইকেলে ৩ জন আরোহী চলাচলের বিষয়ে সরকারীভাবে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্বেও অনেক মোটর সাইকেল চালক ওই নিষেধাজ্ঞাকে অমান্য করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। অপরদিকে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শামীম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান জানিয়েছেন, ‘মোটর সাইকেলে ৩ আরোহী নিয়ে চলাচল ও নানা অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।’#

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...