শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুরে আজ শুক্রবার সকালে বাবার বাড়িতে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ পাখি খাতুন (৩০) নামের এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। নিহত পাখি খাতুন বড় মহারাজপুর খাঁ পাড়া গ্রামের মোঃ ইদ্রিসের স্ত্রী এবং একই গ্রামের আফসার প্রামানিকের কন্যা। ঘটনার বিবরণে জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর খাঁ পাড়া গ্রামের মোঃ ইদ্রিসের স্ত্রী পাখি খাতুন (৩০) তার বাবার বাড়িতে আজ সকাল ৯ টায় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নেওয়া হলে কর্তব‍্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত পাখি খাতুনের বড়ভাই আজাদ রহমান জানান, সে এবং পাখি খাতুন বাড়ির একটি টিন স্থানান্তর করার সময় ঘরের বিদ‍্যুৎ সংযোগ ছিড়ে যায়। সংযোগের ছেড়া অংশটি টিনের সাথে লাগলে পাখি খাতুন অচেতন হয়ে পরে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত পাখি খাতুন ৩ সন্তানের জননী।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...