বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : সাধারণ অর্থে সাগর বলতে বিস্তৃর্ণ জলসীমাকে বোঝায়। ‘সেই সাগরে পানি নেই !’- এমন কথা শুনতে বেশ বেমানান লাগাটাই স্বাভাবিক। অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, হুরাসাগরে পানি নেই ! প্রলয়ঙ্কারী যমুনার শাখা নদী এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা, উত্তাল, ভয়াল, বিপদসংকূল, সমুদ্রের যোগ্য সহচরী, রাক্ষুসী হুরাসাগর নদী ভারতের মরুকরণ প্রক্রিয়ার কু-প্রভাবে শুকিয়ে মরে গেছে। ষাঁটের দশকেও হুরাসাগরে বিজলী বাতি জ্বলা জাহাজ চলাচল করলেও সেই প্রলয়ঙ্কারী পানিবিহীন হুরাসাগরে বর্তমানে বিরাজ করছে শুনশান নিরবতা। ভারত ও ভূটান থেকে বাংলাদেশে আগত নদ-নদী, উপনদীগুলোর উজানে বাঁধ, ক্রসবাঁধ, ড্যাম, রাবার ড্যাম নির্মাণ করে প্রতিবেশী দেশ ভারত একতরফা ভাবে পানি প্রত্যাহার করে নেয়ায় হুরাসাগরের বক্ষে বর্তমানে কোথাও বা চলছে ফসলের চাষাবাদ, আবার কোথাও বা শিশুদের ক্রিকেট খেলার মাঠে পরিণত হয়েছে নদীটি। তাছাড়া ফারাক্কা বাঁধও বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ভারত নদ-নদীগুলোর স্বাভাবিক গতিপথ রূদ্ধ করে দেওয়ায় সুজলা-সুফলা, শষ্য-শ্যামলা বাংলাদেশ ক্রমান্বয়ে মিনি মরু অঞ্চলে পরিণত হতে চলেছে। ভারতের মরুকরণের কু-প্রভাব এ দেশের কৃষিখাত ছাড়াও প্রাকৃতিক পরিবেশকে করছে ভারসাম্যহীন। এসব কারণে দেশের নদীগুলোর গতি প্রকৃতির দ্রুত পরিবর্তন ঘটছে। আমরা হারাতে বসেছি আমাদের অনেক গ্রামীন ঐহিত্য। আবহমান কাল থেকে গ্রামীন জনপদের মানুষের প্রিয় সুস্বাদু দেশী মাছ এখন সোনার হরিণের মতো। এখন আর দেখা যায় না গ্রামীন ঐহিত্যের অনুসঙ্গ নৌকা বাইচ, খরা জাল, সূতি ফাঁদ, সেঁচের মাধ্যম দাঁড়। মৎসভান্ডার সংকুচিত বা শুকানোর ফলে অনেক মৎসজীবী আজ বেকার। পর্যাপ্ত পানির অভাবে কৃষি খাতের পাশাপাশি মৎস্য খাতসহ বিভিন্ন খাতে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে যা জাতীয় অর্থনীতিকেও ক্ষতিগ্রস্থ করছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...