রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে ২ দিনব্যাপী বাৎসরিক ওরশ শরীফ শুরু হচ্ছে। কাল বাদ ফজর খতমে কোরআন, সকাল সাড়ে ৯ টায় ইসলামের ঝাঁন্ডা (নিশান) ওড়ানোর মধ্য দিয়ে ২ দিনব্যাপী ওই বাৎসরিক ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। আজ (বুধবার) বাদ যোহর গেলাপ ফাতেহা, বাদ আছর গেলাপ মিছিল অনুষ্ঠিত হয়েছে ও বাদ এশা রওজা মোবারকে গেলাপ পড়ানো হবে। ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটি ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন খাদেমে মিল্লাত সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছি (তারেক) পীর সাহেব। আগামীকাল (বৃহস্পতিবার) ওরশ শরীফ উপলক্ষে বাদ আছর ফাতেহা পাঠ, বাদ মাগরিব জিকির আসগর ও বাদ এশা ওয়াজ মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে। ২য় দিন শুক্রবার বাদ আছর হতে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণের অংশগ্রহনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। সারা রাত ওয়াজ মাহফিল শেষে শনিবার বাদ ফজর আখেরী মোনাজাত ও নেওয়াজ বিতরণের মধ্য দিয়ে ২ দিনব্যাপী ওই বাৎসরিক ওরশ শরীফের পরিসমাপ্তি ঘটবে। হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর বাৎসরিক ওরশে শরীক হতে ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে অসংখ্য আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসুল্লীরা শাহজাদপুরে আসতে শুরু করেছেন। ২ দিনের ওই ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্ত্বা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে বলে ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির সভাপতি ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানিয়েছেন। উল্লেখ্য, ইয়ামেন শাষণকর্তা মোয়াজ ইবনে জাবাল এর বংশধর, শাহজাদা হযরত মখদুম শাহদৌলা ১২৯২-৯৬ খ্রিষ্টাব্দে ১২ জন সুফী সাধকসহ পানিপথে জাহাজ যোগে এ অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। ওই সময়ে এ অঞ্চলের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর একজন গুপ্তচর ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত মখদুম শাহদৌলার অতি নিকটে স্থানলাভ করেন এবং রাজা বিক্রম কেশরীর সৈন্যদের সাথে শেষ ধর্মযুদ্ধ চলাকালীন আছরের নামাজ আদায়রত অবস্থায় ওই গুপ্তচর তাঁর মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে সুরে বিহারের রাজধানী মঙ্গলকোট মতান্তরে মহলকোটে নিয়ে যান। এরপর থেকে তিনি হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) হিসেবে পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে তাঁর নামানুসারে এ অঞ্চলের নামকরণ হয় শাহজাদপুর।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...