শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাচড়া গ্রামের আজাহার ব্যাপারীর ছেলে উজ্জল হোসেন (৩২) এসিড দগ্ধর ঘটনা সাজানো নাটক বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রমান মিলেছে। গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর থানা সার্কেলের এএসপি আবুল হাসনাত, অফিসার ইনচার্জ রেজাউল হক ও ওসি (তদন্ত) মনিরুল ইসলাম মনির সরেজমিন বাচড়া গ্রামের এসিড দগ্ধস্থল পরিদর্শন করেন। এসময় তারা এসিড নিক্ষেপে ব্যবহৃত ১টি গামছা, ১টি স্টীলের গ্লাস ও এসিড দগ্ধ উজ্জলের ব্যবহৃত ১টি শার্ট ও লুঙ্গি উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া ঘটনা স্থলের আশপাশের লোকজন ও উদ্ধারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায় মামলার এজাহারে উল্লেখিত বর্ণনার সাথে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের জবানবন্দির কোন মিল পাওয়া যায়নি। এছাড়া শার্টের পিঠের অংশে এসিডে পুড়ে যাওয়ার চিহ্ন থাকলেও উজ্জলের পিঠে এসিড দগ্ধর বড় কোন ক্ষত নেই। তার বুকে ও পেটে এসিড দগ্ধও ক্ষত থাকলেও শার্টের এ অংশে ব্যাপক কোন পোড়া চিহ্ন নেই। এসিডে লুঙ্গিটি ব্যাপক পুড়লেও উরুর অংশে কোন ক্ষত নেই। উজ্জলের বাবা আজাহার ব্যাপারী উজ্জলের শার্ট দেখিয়ে পিঠে এসিড দগ্ধের দাবী করলেও পিঠে এসিড দগ্ধের কোন ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এ মামলার প্রদান সাক্ষী উদ্ধারকারী এবং প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদের ঘটনার বর্ননার সাথে এজাহারের কোন মিল খুজে পাওয়া যায়নি। ফলে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন এসিড দগ্ধের এঘটনাটি সাজানো নাটক। এই এসিড দগ্ধ মামলার বাদী উজ্জলের বড় ভাই আলাউদ্দিন, উজ্জল সহ তার আরও দুই ভাই, আপন চাচা শাজাহান (৬২) হত্যা মামলার আসামী। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে শাজাহানের ঘরে ঢুকে তাকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এ সংক্রান্ত মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গত সোমবার সকালে আপোষ মীমাংসার উদ্দেশ্যে এক শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সালিশ বৈঠকের রায় ঘোষনা করা না হলেও আসামীদের বিপক্ষে যাওয়ার আশংকায় এবং শাজাহান হত্যা মামলার বাদী পক্ষকে ফাসাতে এ এসিড নিক্ষেপের নাটক সাজানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত সোমবার রাতে এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
কামারখন্দ
কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত
সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
