বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
1408978317_103085_0 ২০১৫ সালে হজ গমনেচ্ছুদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ ডিসেম্বর থেকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এ বছর সৌদি সরকার পুরো হজ কার্যক্রম অনলাইনের আওতায় নিয়ে আসায় বাংলাদেশিদেরও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মিজানুর রহমান।
জানা গেছে, সৌদি সরকার বাংলাদেশের ধর্মমন্ত্রীকে অনলাইনে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক এজেন্সিকে আবশ্যিকভাবে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে হবে। বাড়ি ভাড়া ও খাবারসহ আনুষঙ্গিক ব্যয়ও পরিশোধ করতে হবে ওই হিসাবের মাধ্যমে। এছাড়া ২০১৫ সালে যারা হজে যাবেন তাদের বিষয়ে যাবতীয় তথ্য হজ চুক্তির আগেই সৌদি সরকারকে অনলাইনে জানাতে হবে।
মিজানুর রহমান জানান, হজের কার্যক্রম শেষ করার সময় এগিয়ে আসায় আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০১৫ সালের হজ প্যাকেজ অনুমোদন নেওয়া হবে। ২০১৪ সালের হজ প্যাকেজে অনুমোদন দেওয়া হয়েছিল ১০ মার্চ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...