রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শ্রেষ্ঠ জয়িতা হিসেবে এবার পুরস্কৃত হলেন রাজশাহীর সেই সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি।
বুধবার খুকিসহ ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। মহানগরীর সপুরার মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে  আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন-সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃত। সমাজের পিছিয়ে পড়া নারীদের সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। বেগম রোকেয়া এ উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি সর্বপ্রথম শিক্ষা নিয়ে কাজ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...