শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরিয়ার অভ্যন্তরে সেনাবাহিনীর তিনটি অবস্থানে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় শুক্রবার ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা এ হামলা চালায়। সামরিক সূত্রের বরাতে শনিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে চালানো হামলায় ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই সৈন্য আহত হওয়ার পাশাপাশি ওই এলাকার বনভূমিতে আগুন ধরে যায়। এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী হামলার কথা নিশ্চিত করেছে। এতে অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হেলিকপ্টারগুলো সিরিয়ার ভেতরে কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত হানে। অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলার জবাবে এ হামলা চালানো হয় বলেও দাবি করেছে ইসরাইল। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর একজন যোদ্ধা নিহত হন। ইসরাইলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই ইসরাইল-সিরিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত...

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

স্বাস্থ্য

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সা...

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

অপরাধ

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

ডেস্ক নিউজঃ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির সময় গুলিবিদ্ধ দৈ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়