বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শফিকুল ইসলাম ফারুকঃ উত্তরাঞ্চলের শিল্প বানিজ্য ও জনবহুল ক্ষ্যাত সিরাজগঞ্জ-০৬ আসন শাহজাদপুরে বইলে নির্বাচনী হাওয়া। আওয়ামীলীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রত্যান্ত এলাকা চষে বেড়াচ্ছেন। গুরুত্বপুর্ন এ আসনটি ধরে রাখতে আওয়ামীলীগ প্রত্যান্ত অঞ্চলে সভা সমাবেশ অব্যাহত রেখেছে। অপরদিকে একসময়ের বিএনপির দূর্গ হিসেবে পরিচিত এ আসনটি ফিরে পেতে মড়িয়া বিএনপি। আওয়ামীলীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ভিন্ন ভিন্ন কৌশলে চালিয়ে যাচ্ছে তাদের গণসংযোগ ও আগাম প্রচারনা। আওয়ামীলীগে যারা সম্ভাব্য তালিকায় রয়েছেন, বর্তমান সাংসদ আলহাজ হাসিবুর রহমান স্বপন,  সাবেক সাংসদ চয়ন ইসলাম,  যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতীক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সরকারে মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের ডেইরী কাউন্সিলের সদস্য  ড. সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক কোর্টের পিপি শেখ আব্দুল হামিদ লাভলু  যার যার অবস্থান থেকে বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।    বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ কামরুদ্দীন এহিয়া খান মজলিস সরোয়ার, তিনি বিভিন্ন এলাকায় সভা সমাবেশে অংশ নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলা বিএনপির সভাপতি হুসেইন শহিদ মাহমুদ গ্যাদন, তিনি ঢাকায় অবস্থান করলেও বিভিন্নভাবে এলাকায় প্রচারনা চালাচ্ছেন। সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ছালাম, তরুন এ নেতা শাহজাদপুরের বিভিন্ন এলাকায় পোষ্টারে ছেয়ে ফেলেছেন, তিনি মনোনয়ন পেতে ব্যাপক আশাবাদী , অল্প বয়সে তরুন এ নেতা নির্বাচনী ঘোষনা দেয়ায় শাহজাদপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির (জেপি) সাবেক চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী মরহুম ডাঃ এম,এ মতিনের পুত্র ড. এম,এ মুহিত, তিনি এলাকায় সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সরোয়ার, তিনিও এলাকায় প্রচারনা চালাচ্ছেন। পৌর বিএনপির সভাপতি তারিকুল ইসলাম আরিফ, তিনি দীর্ঘ কয়েকবছর যাবৎ ঢাকায় অবস্থান করলেও এলাকায় বিভিন্ন সভা সমাবশে যোগ দেন,  তিনিও মনোনয়ন প্রত্যাশী, তিনিও তার কৌশলে প্রচারনা চালাচ্ছেন। বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুনির, সাবেক কেন্দ্রীয় এ নেতা প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় নেতা মোক্তার হোসেনের নাম শোনা যাচ্ছে। জাসদ থেকে উপজেলা জাসদের সভাপতি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি নির্বাচনী ঘোষনা দিয়েছেন। বাসদ থেকে উপজেলা বাসদের সভাপতি এড. আনোয়ার হোসেন ও সাংবাদিক কবীর আজমল বিপুলের নাম শোনা যাচ্ছে । এরা প্রত্যেকেই আগামী নির্বাচনে মনোনয়ন পেতে কেউ কেউ এলাকায় ইমেজ তৈরি করতে গণসংযোগ শুরু করেছে। কেউ কেউ এখনও মাঠে তেমন ভাবে নামেনি। তবে আওয়ামীলীগের সম্ভাব্য তালিকায় যারা আছেন, তারা প্রত্যেকেই আসনটি ধরে রাখতে অনড়। তারা গণসংযোগসহ বিভিন্ন সভা সমাবেশ করে চলেছেন। অপরদিকে এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসনটি পুনরুদ্ধারে মড়িয়া বিএনপি। বিএনপির নেতারা বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি। এদিকে জণসাধারনের দাবি আগামীতে নিরপেক্ষ একটি নির্বাচন হোক। সবাই চায় ভোটের মাধ্যমে নির্বাচিত হোক শাহজাদপুরের এমপি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!