সিরাজগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন (৩৬) কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় আব্দুস সামাদের ছেলে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ১০/১২ জনের একদল দূর্বৃত্ত আত্মীয় পরিচয় দিয়ে পৌর এলাকার মালশাপাড়া (জেইলাপাড়া) মহল্লার আবু সামার বাড়িতে প্রবেশ করে এবং তার পুত্র যুবদলের নেতা সুজনকে পিতা মাতা ও পরিবারের লোকজনের সামনে দিয়ে বাড়িতে ঢুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। অন্ধকারে সাবই বাড়ীর সামনে খোস গল্পে মেতে থাকায় খুনের বিষয়টি টের পায় না। আধা ঘন্টা পর বিদ্যুৎ আসলে পরিবারের লোকজন ঘরের মধ্যে যুবদল নেতা সুজনের জবাই করা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও কোন কিছু জানাতে পারেনি।
এ ঘটনায় এলাকাবাসী বিএনপি ও যুবদলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহত যুবদল নেতা সুজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলাসহ সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম নিহতর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে । আশা করা হচ্ছে এ হত্যার রহস্য উদঘাটিত হবে ।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
