সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকালে সোহেল রানা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সিরাজগঞ্জে হওয়ায় পরিবারের লোকজন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাকে সিরাজগঞ্জে দাফন করার ইচ্ছা প্রকাশ করেন। শেষ ইচ্ছা অনুযায়ী, মরদেহ নিয়ে ওই ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্সযোগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জে আসেন। এর পরপরই মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তবে সিরাজগঞ্জে তার জানাজা হয়নি। লাশ দাফনের পরই মৃত ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্স নিয়ে চলে যান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগেই কবর তৈরি করা ছিল। তিনজন ব্যক্তি নরমাল নিরাপত্তা সুরক্ষা সরাঞ্জম (পিপিই) পড়ে লাশ কবরে নামায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অ্যাম্বুলেন্সযোগে মৃতদেহ নিয়ে ওই ব্যক্তির স্ত্রী সিরাজগঞ্জে আসেন। তবে লাশটি দাফনে পুলিশ সহায়তা করে। এ সময় তার স্ত্রী দাফনের স্থান থেকে ২০০-৩০০ মিটার দূরে ছিলেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
আন্তর্জাতিক
অন্তঃসত্ত্বা হাতির সঙ্গে এ কেমন বর্বরতা!
ভারতের কেরালায় অন্তঃসত্ত্বা ১৫ বছরের একটি হাতি অরণ্য ছেড়ে স্থানীয় গ্রামে গিয়েছিল খাবারের সন্ধানে। গ্রামবাসীরা একট...
