রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সেপটি ট্যাংক খোড়ার সময় মাটিচাপা পড়ে ইউসুফ আলী ওরফে কাবেল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইউছুফ আলী ওরফে কাবেল সদর উপজেলার সয়দাবা ইউনিয়নের বাঐতারা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। রোববার দুপুরে সিরাজগঞ্জ ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের পাশেই সেপটি ট্যাংক খোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সেপটিক ট্যাংক খোড়ার কাজ করছিলেন ইউসুফ। এ সময় মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, শ্রমিকের মরদেহটি এখনো মাটির নিচে চাপা রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ধীরে ধীরে উদ্ধার অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...