রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া চিকিৎসা চালানোর অপরাধে সিরাজগঞ্জে ফেরদৌস (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ রায় দেন। এর আগে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কাঠেরপুল মহল্লায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত ফেরদৌস সয়াধানগড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, কোনো ধরনের সনদ ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিজ ফার্মেসিতে আহত এক ব্যক্তির মাথায় সেলাই ও ব্যান্ডেজ করেছিলেন ফেরদৌস। খবর পেয়ে ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. সৌমিত্র বসাক উপস্থিত ছিলেন। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...